1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

পাইকগাছায় চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুট,ওসি’র সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৬ Time View

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: –

খুলনার পাইকগাছা থানা পুলিশের পক্ষে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের সকল নাগরিককে চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুটের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদের পার্শ্ববর্তীসহ আমাদের উপজেলায় চেতনানাশক প্রয়োগ করে বাড়ির লোকদের অজ্ঞান করে একেরপর এক চুরির ঘটনা ঘটছে। পাইকগাছা থানা এলাকায় চেতনাশক প্রয়োগ করে চোরেরা যাতে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় নিজের সম্পদ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই ঘরের জানালা দরজা ভালোভাবে বন্ধ করে ঘুমাবেন এবং সতর্ক থাকবেন। রান্নাঘর সব সময় তালাবদ্ধ করে রাখতে বলা হয়। কেননা, এই চক্রের অন্যতম একটা উপায় হল, তারা রান্নাঘরের যে কোন খাবারের সাথে চেতনানাশক প্রয়োগ করে যাতে করে ওই খাবার খেলে লোকজন অজ্ঞান হয়ে পড়বে। এক্ষেত্রে তারা নির্দিষ্ট বাসা বাড়িকে টার্গেট করে এবং ঘটনার আগের দিন সেই বাসা বাড়ির রাস্তা-ঘাটে চলাচল করে সকল বিষয় খোঁজখবর নিয়ে থাকে। অপরিচিত এবং সন্দেহভাজন লোকজন বাসা-বাড়ির আশপাশে দেখলে তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্দেহজনক হলে প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেওয়ার জন্যও বলা হয়েছে। সতর্কবার্তায় নিজের সচেতনতার পাশাপাশি অন্যকেও সচেতন করতে আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। মোবাইল নং ০১৩২০-১৪০৩১১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved