1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ভারতীয় চিনি ও মদসহ ২জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ Time View

সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চৌধুরী দিপন ও এএসআই মহিবুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫ শত কেজি ভারতীয় চিনি ও ১টি ডিআই পিকআপ ভ্যানসহ ০১ (এক) জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বেলা পৌনে বারোটায় সুনামগঞ্জ সদর থানাধীন আম্বরপয়েন্টের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ পাভেল মিয়া (১৯), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-ছাতারকুনা, ইউ/পি-ধনপুর, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে ০১টি ডিআই পিকআপ ভ্যানসহ আটক করা হয়। আটককৃত আসামিরর হেফাজতে থাকা পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৩০ বস্তা (১৫০০ কেজি) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

এছাড়া বেলা দেড়টায় জেলা গোয়েন্দা শাখার এসআই এসএম ওয়াসিমুল ইসলাম ও এএসআই মোজাম্মেল হক সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউপির অন্তর্গত সুনামগঞ্জ থেকে সাচনাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পিযুষ কান্তি দাস (৪০), পিতা-প্রফুল্ল কুমার দাস, সাং-অমৃতশ্রী, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। এ সময় আটককৃত আসামির হেফাজত হতে ২০ (বিশ) বোতল AC BLACK নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উক্ত পৃথক দু’টি ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সুানমগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved