1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া

রংপুরে ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু ফিরেছে স্বস্তির বাতাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০০ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর জেলা প্রশাসন ও এনএসআই এর উদ্যোগে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের সিটি কাঁচা বাজারে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়। এর আগে শহরের বিভিন্ন কোল্ড-স্টোরেজ থেকে আলু সরকারী মুল্যে সরবরাহ করা হয়।

রংপুর জেলা প্রশাসন জানায় রংপুর এর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের কাছে ৩০ টাকায় আলু সরবরাহ ও ক্রেতাদের কাছে ৩৬ টাকায় বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় কোল্ড স্টোরেজগুলো এই কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন কোল্ড-স্টোরেজ এই কার্যক্রম পরিচালনা করবে।
রংপুর সিটি কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক বাবু বলেন, কিছুদিন আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এসেছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর সঙ্গে আমাদের মিটিং হয়েছে। এরপর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মালিক এবং ব্যবসায়ী নেতা যারা রয়েছেন সবাই মিলে আমরা সরকারের বেধে দেওয়া দামে আলু বিক্রি শুরু করেছি। একজন ক্রেতাকে সর্বোচ্চ ৫ কেজির বেশি আলু দিচ্ছি না। সিটি কাঁচা বাজারে প্রতিদিন ২০০ থেকে আড়াইশ’ বস্তা আলুর প্রয়োজন হয়।

রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, আজ থেকে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। পর্যায়েক্রমে সবগুলো বাজারেই হবে। কেউ সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি করতে পারবে না। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবগুলো বাজারে একযোগে ৩৬ টাকা কেজিতেই আলু বিক্রি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved