1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও মামলা দেওয়ার হুমকি,ক্ষোভ গ্রাহকদের ছাত্রদলের কমিটি পে স্কেলের মতোই ঝুলছে! বরগুনায় নারী মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম! অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী সমর্থকদের দলে স্থান দিয়ে কোটি কোটি টাকা পদ বানিজ্যের অভিযোগ উঠেছে ওলামা দলের আহবায়ক কাজী সেলিম রেজার বিরুদ্ধে! যুবদল নেতার পরিবারকে আটকে রেখে,জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক ইমামকে মারধর। আহত ইমাম বরগুনা সদর হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৯ Time View

ইত্তিজা হাসান মনির, বরগুনা প্রতিনিধি।

সাংবাদিক দেখলেই ক্ষিপ্ত হন বরগুনার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জনাব আব্দুর রশিদ। ১৫ই আগষ্ট জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়ার সময় এক সাংবাদিককে অপমান করেছেন এই মুক্তিযোদ্ধা কমান্ডার। চলতি বছর ২১ শে ফেব্রুয়ারী স্মৃতিসৌধে এক সাংবাদিক ফুল দেয়ার ছবি তুলতে গেলে তাকে ধমকিয়ে সেখান থেকে নামিয়ে দেন এই মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আঃ রশীদ।
আজ ২৫শে সেপ্টেম্বর সকাল ১১ঃ০০ টায় নিজেদের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলা অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন অফিসে একটি তদন্ত টিমের সামনেই অভিযোগ কারী একজন ইমাম ও হাফেজ সাহেবকে কতক্ষণ গালিগালাজের পর এক পর্যায় তেরে এসে চরথাপ্পর মারতে থাকেন এই মুক্তিযোদ্ধা। তদন্তকারী টিমের সামনে এরকম বেপরোয়া আচরন উপস্থিত সকলকে হতবাক করেছে
উপস্থিত সকলে বারবার নিষেধ করলেও বারন হয়নি বরগুনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আঃ রশীদ। যতবার নিষেধ করা হয়েছে ততবারই ক্ষিপ্ত হয়েছেন। ধারনা করা হয়েছে বর্তমান ডিডি কাজী আনোয়ারুল হক তদন্ত কাজে সুবিদা পাওয়ার জন্যই এদেরকে এনেছেন। চলতি বছরের আগষ্ট মাসের প্রথম দিকে বরগুনার ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক কাজী আনোয়ারুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের উপর পত্রিকা ও টিভিতে নিউজ হয়।
সেই নিউজের সত্যতা যাচাইয়ের জন্য ডিরেক্টর ইসলামিক ফাউন্ডেশন বরিশাল অভিযোগকারীদের না জানিয়ে গোপনীয়তার সাথে তদন্ত শুরু করেন।
কিন্তু গোপনে তদন্ত কার্যক্রম সারতে চাইলেও সাংবাদিক ও অভিযোগ কারীরা জেনে ফেলে।ইতোমধ্যে তৃতীয় তলায় থেকে নেমে আসেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জনাব আলহাজ্ব আঃ রশীদ, এসেই অভিযোগ কারীদের ইংগিত করে গালাগাল শুরু করেন। এক পর্যায় অভিযোগ দায়ের কারীরা কোনঠাসা হয়ে পড়েন। এবং সকলের সামনেই তেরে এসে বরগুনার বাওয়ালকর মসজিদের ইমাম হাফেজ মোঃ নুরুল আমিনকে শারীরিক মারধর শুরু করেন। সাংবাদিক সহ উপস্থিত অন্যরা তাকে বিনীত ভাবে নিষেধ করলেও তিনি কর্নপাত করেননি।
বর্তমানে হাফেজ নুরুল আমিন বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আঃ রশীদ সাহেবকে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন নুরুল আমিন রাজাকার তাই তাকে মারধর করা হয়েছে। উপস্থিত বরগুনা জেলা আওয়ামীলীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আলতাফ হোসেন মাওলানা বলেন এ ভাবে একজন ইমামকে মারধর করা রশীদ ভাইয়ের ঠিক হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved