1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Title :
পোরশায় ৬৪০ গ্রাম হেরোইনসহ যুবক আটক গর্ভবতী নারীকে মারধর ও গর্ভের সন্তানের মৃত্যু, প্রধান অভিযুক্ত এসআরবি-৮’র হাতে আটক ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ রংপুরে বিয়ের পর ছয় মাস সংসার করে ধর্ষণ মামলা ​! নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেপ্ত পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমতলীতে ৪৯ পিস ই/য়া/বা/সহ দুইজন গ্রে/প্তা/র পাইকগাছায় ১৯ পূজামণ্ডপে বিএনপি নেতা আনোয়ারুলের অনুদান বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে নৌ পুলিশের হাতে আটক- ৫, অত:পর মামলা চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির আন্দোলনে উত্তাল মালিবাগ!

‘আশ্চর্য’ ওষুধে সেরে গেল নারীর ক্যানসার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৯৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

এক ওষুধেই মলাশয়ের ক্যানসার থেকে সেরে উঠলেন যুক্তরাজ্যের নাগরিক ক্যারি ডাউনি। তাই এই ওষুধটিকে আশ্চর্য ওষুধ হিসেবেই আখ্যায়িত করেছেন চিকিৎসকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ডোস্টারলিমাব নামের ওষুধটি ব্যবহারের ছয় মাসের মধ্যে ওয়েলসের বাসিন্দা ক্যারি ক্যানসার থেকে সেরে ওঠেন। তিনি মলাশয়ের ক্যানসারের তৃতীয় স্টেজে ছিলেন।

৪২ বছর বয়সী সরকারি চাকুরিজীবী ক্যারির এক বছর আগে ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে ছয় মাস ডোস্টারলিমাব ওষুধটি দিয়ে চিকিৎসা করা হয়।

এ নিয়ে যুক্তরাজ্যের সোয়ানসি বে ইউনিভার্স্টি হেলথ বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর ক্যারির শরীরে আর ক্যানসার শনাক্ত হয়নি।

জানা গেছে, ডোস্টারলিমাব নামের ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে। এটি এরইমধ্যে উল্লেখযোগ্য ফলাফল দেখিয়েছে। এটি ব্যবহার করলে রোগীদের অস্ত্রোপচার, রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির প্রয়োজন হয় না।

সংশ্লিষ্টরা জানান, ওষুধটি একটি ইমিউনোথেরাপির। এর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যানসারকে ধ্বংস করতে পারে।

এদিকে ক্যানসার থেকে সেরে ওঠার পর আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গেল মাদার ক্যারি। তিনি বিবিসিকে বলেন, আমি আমার চিকিৎসকের কাছে কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved