1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন

প্রধানমন্ত্রীকে ডিও লেটার প্রদানের এক মাসের মধ্যেই বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ ইউজিসির!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৬১ Time View

আরিফ হোসেন মোল্লা, বরগুনা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর ডিও লেটার হস্তান্তরের এক মাসের ব্যবধানে বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন চলাকালে গত ৭ সেপ্টেম্বর নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ ডিও লেটারটি পেশ করেন।

এ প্রসঙ্গে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘বরগুনার মানুষদের বহুআকাঙ্খিত একটি স্বপ্ন হচ্ছে, এ জেলায় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। তাদের এ দাবি জাতীয় সংসদেও আমি বহুবার তুলেছিলাম। কিছুদিন আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোস্তফা জামালসহ গণ্যমান্য কিছু ব্যক্তি আমার সাথে দেখা করে বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেন। তাদের এ আগ্রহ দেখে আমি খুব খুশি হই।

তিনি আরও বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর সংসদ অধিবেশন চলাকালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো ছেলে শহীদ লেফট্যানেন্ট শেখ জামালের নামে বরগুনায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য আমি নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি ডিও লেটার দেই। সে সময় বরগুনায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা এবং বরগুনার ভৌত অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নসহ পায়রা ব্রিজের অগ্রগতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার আলাপ হয়।’

তিনি আরও বলেন, ‘যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একসময় এই বরগুনারই সংসদ সদস্য ছিলেন, তাই বরগুনার প্রতি তিনি অত্যন্ত সহানুভূতিশীল। তিনি তখনই আমাকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে, প্রস্তাবটি তিনি অত্যন্ত সদয়দৃষ্টিতে বিবেচনা করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গতকালের বিজ্ঞপ্তির মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো বরগুনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কতটা সহানুভূতিশীল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved