1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয় 

শ্বশুরবাড়িতে মাদক আইসসহ বাউফলের বিলবিলাস গ্রামের রাজিব আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৫৪ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক আইসসহ বাউফল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের বাসিন্দা মোঃ নাসির উদ্দিন খান এর ছেলে মাদক কারবারি মোঃ রাজিব খান (২৯) কে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১০ই অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রাম থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০ গ্রাম আইস মাদকসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাজিবের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাই তিনি শ্বশুরবাড়িতে এসে আত্মগোপনে থাকতেন। সেখান থেকেই মাদকের কারবার করতেন। মঙ্গলবার রাজিবের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, রাজিব কাপড়ের ব্যবসা করতেন। এই ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা করতেন। ঢাকা থেকে কাপড়ের ভেতরে করে রাঙ্গাবালীতে মাদক এনে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved