1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৯/১১ ব্যাচের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৫৭৫ Time View

সম্পাদকীয় প্রতিবেদন(ইসমাইল হোসেন সৌরভ)

বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে এ বিশ্বাস আর ভালোবাসাকে পুঁজি করে আজ থেকে ৫ বছর আগে মোস্তফা কামালের চিন্তার ফল স্বরূপ দি ইনভিন্সিবল ৯/১১ গ্রুপ তৈরি হয়।আর তার বীজ বপন করা হয়েছিলো এসএসসি ২০০৯ এবং এইচএসসি ২০১১ সালের সারাদেশ ব্যাপি পরীক্ষার্থীদের নিয়ে।
হারিয়ে যাওয়া সব বন্ধুদের খুঁজে পাওয়া যায় এই গ্রুপ থেকে। ৬৪ জেলায় ছড়িয়ে থাকা সব বন্ধুরা পেয়েছে একটি ছায়াতল যেখানে সবাই এসে মিলিত হতে পারে বন্ধুত্বের দাবি নিয়ে। এরই মধ্যে এ গ্রুপে মেম্বার তথা বন্ধুদের সংখ্যা লক্ষাধিক। যত দিন যাচ্ছে আর নতুন নতুন মুখের উদয় হচ্ছে।শক্তি দিন দিন বেড়েই চলেছে এ গ্রুপের।এ গ্রুপের মূল উদ্দেশ্য হলো বন্ধুর সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া।নিজেদের ভিতর কর্মসংস্থানের ব্যবস্থা করে সকলের মুখে হাসি ফোটানো।গরীব দুখীর পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ গুণাবলীর একটি।১৩ অক্টোবর ২০২৩ তারিখে সকালের সূর্য উদয় হয়ে তেজ বাড়তে বাড়তে দলে দলে সবাই উপস্থিত হতে থাকে কাওরান বাজারের পার্শ্ববর্তী টিসিবি ভবনের অডিটোরিয়ামে।
নানা রঙে রঙ্গিন করা হয়ে ছিলো পুরো প্রাঙ্গন।সবাই একই কালারের টি সার্ট পরিধান করে ছবি তুলতে পাগল হয়ে যায়।কেউ বা আবার খুনসুটি তে মেতে ওঠে। কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এর পর নানা গল্প, কবিতা, কৌতুক, আর জনপ্রিয় কন্ঠ শিল্পী সুজন আহমেদ,সুবর্না আক্তার প্রমুখ শিল্পীদের গানে গানে সকলের মন আনন্দে ভরে ওঠে।
এ সময় সাংবাদিক সৌরভ আহমেদ বলেন বাংলাদেশে বন্ধুদের নিয়ে এমন মিলনমেলা শুধু ৯/১১ ব্যাচেই চোখে পরে প্রতি বছর।তিনি বলেন আমরা সবাই একই মায়ের সন্তান।
দুপুরে বাহারি খাবারের আয়োজন ছিলো সকলের ভূরিভোজের।অনুষ্ঠানের আয়োজকরা এ সময় অনেক গুনীজনদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও পুরুষ্কার বিতরন করেন।উৎসব মুখর পরিবেশে গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরে সকলেই আনন্দিত। রাজধানী ঢাকা সহ সারাদেশে এবং দেশের বাহিরে এ দিনটি উদযাপন করা হয় নানা আয়োজনে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এশিয়ান টিভি ও দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved