1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
মিরপুর-১ নাম্বার আনসার ক্যাম্প শিক্ষা ভবনের পাশের সরকারি কোয়ার্টারের লিফট ছিড়ে পড়ে ৬ জন গুরুতর আহত! শীর্ষ সন্ত্রাসী অথবা ১০ খুনের আসামি রুপে সাংবাদিককে দু হাতে হাতকরা পড়িয়ে বরগুনায় গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা! জামালপুরে ভূমিদস্যু ও ক্যাসিনো মাফিয়া অংকুরের ত্রাস: জালিয়াতি ও দাপটে ৪০ লক্ষ টাকার জমি দখলের চক্রান্ত! জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি! ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা! শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ!

৮টি ককটেল ও ৬টি পেট্রল বোমা উদ্ধার গাইবান্ধায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৬৩০ Time View

মো:সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি-গাইবান্ধা:

ফুলছড়িতে উদ্ধার করা ককটেল, পেট্রল বোমা ও বাঁশের লাঠি।
ফুলছড়িতে উদ্ধার করা ককটেল, পেট্রল বোমা ও বাঁশের লাঠি। ছবি: সংগৃহীত
গাইবান্ধার ফুলছড়িতে আটটি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার বারান্দা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী।

ওসি মো. রজব আলী বলেন, বুধবার রাত ১১টার দিকে কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার বারান্দায় কিছু বিস্ফোরক দ্রব্যসহ লাঠিসোঁটার স্তূপ দেখে থানা পুলিশকে খবর দেয়। রাতেই অভিযান চালিয়ে পুলিশ মাদ্রাসার বারান্দা থেকে আটটি ককটেল ও ছয়টি তাজা পেট্রোল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট-বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করে। পুলিশ আসার খবরে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, কোথা থেকে এসব বিস্ফোরক দ্রব্য ও লাঠিসোঁটা এল, আর কী কারণে এসব আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি-জামায়াতের চলমান অবরোধে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল ও বোমাগুলো আনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved