1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের বাংলোতে ডাকাতি’ ২৪ ঘণ্টার মধ্যে ৪ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৫২৭ Time View

ইয়াছিন তালুকদার শ্রীমঙ্গল উপজেলা

শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে ডাকাতির ঘটনার
২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ । সে সাথে ডাকাতদের কাছ থেকে ডাকাতি হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।
গত ২৩ নভেম্বর দিনব্যাপী কুমিল্লা জেলার কোতায়ালী থানা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে- সবুজ মিয়া (৪৭), বশির আহমদ (৩৫), সফিক উদ্দিন (৪০) এবং মিঠুন দাস (২৫) নামে ৪ জন ডাকাতকে গ্রেফতার করে।
এ সময় ডাকাতদের কাছ থেকে বাগানের বাংলো থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ২৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজারে পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার।
পুলিশ সুপার সাংবাদিকদের আরো জানান, ডাকাতির সংবাদ পাওয়া মাত্রই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ মাঠে কাজ শুরু করে। ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতার এবং লুষ্ঠিত মালামাল উদ্ধারে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এবং থানার একটি চৌকস দল অভিযান শুরু করে।
গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় কুমিল্লা জেলার কোতয়ালী থানার অন্তর্গত ২নং দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জনৈক হাজী মোস্তফার মালিকানাধীন বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানান পুলিশ সুপার মনজুর রহমান।
পুলিশ সুপার লিখিত বক্তব্য আরো জানান গ্রেফতারকৃত আসামীরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া ৪জন ডাকাত ছাড়া আরো কয়েকজন ডাকাতের তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাত অনুমান দেড়টা থেকে ৩ টা পর্যন্ত মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে প্রবেশ করেন। আব্দুল মতিন এবং তার স্ত্রী ও অন্য সদস্যদরে হাত-পা বেঁধে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে ডাকাতরা। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved