1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক আনুমানিক ২ কোটি ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ!

সরকারি কর্মকর্তা অপহরণের ১৬ দিন পর উদ্ধার, আটক- ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭০ Time View

মোঃ রাসেল মিয়া ঢাকা ধামরাই (ক্রাইম)

ঢাকার ধামরাইয়ে অপহরণের ১৬ দিন পর এক সরকারি কর্মকর্তাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ধামরাই উপজেলার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমানকে (৫৮) উদ্ধার করে পুলিশ। ঘটনাটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ডিবির ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব।

এ ঘটনায় একটি সাদা রঙের প্রাইভেট কারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার মুসলেম প্রধান এর ছেলে মুক্তার হোসেন (৩৮), বরিশাল জেলার সদর থানার মৃত ধলু মৃধা ছেলে মোহাম্মদ আলী (৪৮), নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার থানার সোবহান মিয়ার ছেলে হান্নান ওরফে হানিফ(২৫), বরিশাল জেলার সদর থানার হেমায়েত মিয়ার ছেলে মফিজুল ইসলাম সোহেল (৩৮), চাঁদপুর জেলার মতলব থানার মৃত শাহজাহান মিয়ার ছেলে আনোয়ার হোসেন(৪৫)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান গত ২৭শে নভেম্বর ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে অপহরণ হয়। ২৭ নভেম্বর অফিস শেষে বাসায় না ফিরলে এদিক ওদিক খোজ করে পাওয়া যায়নি, পরে অপহরণকারীরা বিকাশে মুক্তিপণ দাবি করলে আতাউর রহমানের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দেন। ধামরাই থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ১৬ দিন পর উদ্ধার হন ওই কর্মকর্তা।

বুধবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেস বিজ্ঞপ্তিতে ডিবির ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব জানান, ধামরাই উপজেলার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান (৫৮)কে গত ২৭শে নভেম্বর ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে অপহরণ করা হয়। অপহরণ করা পর অপহরণকারীরা আতাউর রহমানের পরিবারের কাছ মুক্তি পণ দাবি করেন। তার পরিবার পুলিশের কাছে সহযোগিতা চায়। তারপরেও অপহরণকারীরা বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নেয়। ধামরাই থানা পুলিশ ও ডিবি পুলিশ ১৬ দিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ ডিসেম্বর গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে আতাউর রহমানকে উদ্ধার করে। এই ঘটনা পাঁচজনকে আটক করে ধামরাই থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved