1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও মামলা দেওয়ার হুমকি,ক্ষোভ গ্রাহকদের

গাজীপুরে চারটিতে নৌকা, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৪৬৬ Time View

খোকন মিয়া,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর জেলার ৫টি আসনের মধ্যে ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাকী ৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা।

রোববার (৭জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

বেসরকারি ফলাফল অনুযায়ী গাজীপুর-১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটির একাংশ) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (নৌকা)। ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (রাসেল) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। চতুর্থবারের মতো আসনটিতে জয় পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের হয়ে জোড়ালো প্রচারণায় নেমেছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

গাজীপুর-২ (গাজীপুর সিটির একাংশ ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল)। ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিনের ট্রাক প্রতীকের হয়ে সবচেয়ে বেশি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর একাংশ) আসনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রুমানা আলী (টুসি)। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন (সবুজ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট। এর আগে রুমানা আলী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সিমিন হোসেন (রিমি)। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ট্রাক প্রতীকে সিমিনের ফুফাতো ভাই স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। আসনটিতে এ নিয়ে তিনবার জাতীয় নির্বাচনে জয় পেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আখতারুজ্জামান ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ ৬৭ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন। গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান বেশ পুরোনো রাজনীতিক। তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি, জিএস। এবারের নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীকে শুরু থেকেই সমর্থন দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved