1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
পোরশায় ৬৪০ গ্রাম হেরোইনসহ যুবক আটক গর্ভবতী নারীকে মারধর ও গর্ভের সন্তানের মৃত্যু, প্রধান অভিযুক্ত এসআরবি-৮’র হাতে আটক ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ রংপুরে বিয়ের পর ছয় মাস সংসার করে ধর্ষণ মামলা ​! নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেপ্ত পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমতলীতে ৪৯ পিস ই/য়া/বা/সহ দুইজন গ্রে/প্তা/র পাইকগাছায় ১৯ পূজামণ্ডপে বিএনপি নেতা আনোয়ারুলের অনুদান বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে নৌ পুলিশের হাতে আটক- ৫, অত:পর মামলা চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির আন্দোলনে উত্তাল মালিবাগ!

বাউফলে প্রতারণা করে মানবপাচার, অবশেষে কোর্টে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৪০১ Time View

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুরচাকাঠি গ্রামের বাসিন্দা মোঃ রিপন হাওলাদার (৩৫), মোঃ মিজান হাওলাদার (৪৫) ও মোসাঃ মরিয়ম আক্তার (২৫) এর বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে মানবপাচারের অভিযোগ এনে পটুয়াখালী কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মোঃ মেহেদী হাসান (২৫) নামের এক ভুক্তভোগী গত ২০শে ডিসেম্বর-২০২৩ ইং পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের নাম উল্লেখ করে অভিযোগের মাধ্যমে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা বাদীর প্রতিবেশী। আসামিরা মধ্য প্রাচ্যের দেশ কুয়েতে মোটা অংকের বেতনের প্রলোভনে চাকরি দেওয়ার কথা বলে বাদীর ভগ্নিপতি মোকলেছুর রহমানের কাছ থেকে প্রথমে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে আবারও দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং জানায় যে তাকে কুয়েতে একটি পার্কের ইনচার্জ হিসেবে চাকরি দিবে। বাদীর ভগ্নিপতি মোকলেছুর রহমান তার ব্যবসা বানিজ্য বিক্রি করে ও জমিজমা বন্ধক রেখে ওই টাকা গুলো আসামিদের কাছে দেয়। পরে ভগ্নিপতি মোকলেছুর রহমানকে কুয়েতে নিয়ে গিয়ে প্রচন্ড রোদ গরমের মধ্যে কৃষি কাজের চাকরি দেয়। প্রচন্ড রোদ গরম ও কৃষি কাজ করতে সৈতে না পেরে দেশে ফিরে আসার চেষ্টা করলে তাকে বিভিন্ন ভাবে হত্যা করার ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন ভাবে অত্যাচার করে।

মামলার বাদী মোঃ মেহেদী হাসান জানান, এই জের ধরে আসামিরা আমার বড় ভাই মোঃ রেজাউল করিম যিনি বর্তমানে কুয়েত প্রবাসী তাকে তাহার কর্মস্থলে সন্ত্রাসী পাঠিয়ে হত্যা করার ভয়ভীতি দেখিয়ে আসছে। যাহার কারণে আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি পটুয়াখালী কোর্টে। আমি ওই প্রতারক ও মানবপাচারকাী আসামিদের সর্বোচ্চ শাস্তি সহ সঠিক বিচার দাবি করছি।

তবে এবিষয়ে জানতে আসামিদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন প্রতিবেদক। যাহার দরুন আসামিদের কারও বক্তব্য নেওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved