1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Title :
বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক-১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৪২৩ Time View

মোঃ রেজাউল ইসলাম লিটন নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল ইসলাম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে ইটাখোলা তিস্তা সেচ ক্যানেলের খালুয়া ব্রীজ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার মোঃ মতিয়ার রহমান ছেলে। এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাটের হাতিবান্ধা এলাকা থেকে মোটর সাইকেল যোগে নীলফামারীতে আসছিলেন জিয়ারুল। তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের খালুয়ার ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনায় শিকার হন তিনি। এ সময় মোটরসাইকেলের ব্যাটারী ও তেলের ট্যাংকার ভেঙ্গে কয়েকটি ফেন্সিডিলের বোতল বের হলে স্থানীয় লোকজন তাকে আটক করে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩৮ বোতল ফেন্সিলিসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো আনেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved