1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
স্ত্রী ফারজানা আক্তার মিমের পরকীয়ায় প্রতারিত হয়ে দিশেহারা প্রবাসী স্বামী! নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩!

ন‌ওগাঁর আত্রাইয়ে সরকারি জমি জবর দখলের চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৩ Time View

আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি:

ন‌ওগাঁর আত্রাইয়ে মাছ বাজারে পাশ্বে সরকারি জমি জবর দখলের চেষ্টা করছে  কুচক্র মহল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন আত্রাই মাছ বাজারের সদস্যরা।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের আত্রাই মাছ বাজারের পাশ্বে সরকারি সম্পত্তি বাবলু গং জবর দখলের অপচেষ্টা করছে। যার ফলে আত্রাই মাছ বাজারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরেজমিনে দেখা যায়, মাছ বাজারের পাশে সরকারি রেলওয়ের জায়গায় থাকা পুকুর (জলাশয়) ভরা ও আত্রাই ঘাট বালুর দিয়ে ভরাট করা হয়েছে।

আজ এ বিষয়ে আত্রাই মাছ বাজার সদস্যদের সাথে বাবলুগংয়ের দ্বন্দ্ব হলে বাবলুগং তাদেরকে ভয়ভীতিসহ হুমকি দিচ্ছে বলে জানান তারা। এ ঘটনায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আত্রাই মাছ বাজার সমিতির সদস্য শিপন হোসেন জানান, আত্রাই মাছ বাজার থেকে মাছ কেনাবেচা করে এলাকার শতশত মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু একটি কুচক্র মহল জোর পূর্বক মাছ বাজারের পাশ্বে সরকারি জমি আত্মসাতের পায়তারা করছে। এ বিষয়ে আমরা উপজেলা প্রশাসন বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাবলু আকুন্দর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন বন্ধ পাওয়া যায়।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ দিয়ে পরিবেশন শান্ত করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved