1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সিদ্ধান্ত ইসির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫১৫ Time View

মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা:

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের জামানতের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

ভাইস চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্তও হয়েছে। একইসাথে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারের স্বাক্ষরের তালিকা জমা দেয়ার বিধান বাদ দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের আইন সংস্কার বিষয়ক কমিটি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালায় কিছু হালনাগাদের প্রস্তাব করেছিল। কমিশনের আজকের সভায় সেগুলো অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আরও কিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে প্রতীক বরাদ্দের আগপর্যন্ত সর্বোচ্চ পাঁচজনকে সঙ্গে নিয়ে জনসংযোগ করতে পারবেন। যা আগের বিধিমালায় ছিল না। এছাড়া, জামানত রক্ষায় প্রার্থীদের প্রদত্ত ভোটের ১৫ শতাংশ পেতে হবে। যা আগে ছিল এক-অষ্টমাংশ। এর পাশাপাশি রঙিন পোস্টার ছাপানোর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না। প্রথমে এসব সিদ্ধান্ত ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে মন্ত্রণালয় যাচাইবাছাই করে নির্বাচন কমিশনে তা ফেরত পাঠাবে। এরপর নির্বাচন কমিশন পর্যালোচনা করে তা আবারও আইন মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর প্রজ্ঞাপন জারি হবে।

উল্লেখ্য, আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে হবে এ নির্বাচন। প্রথম দফায় ৪ মে, দ্বিতীয় দফায় ১১ মে, তৃতীয় দফায় ১৮ মে এবং ২৫ মে চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved