1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
ঝালকাঠিতে সবার একটাই প্রশ্ন,আওয়ামী নেতা ও আমির হোসেন আমু’র ডোনার জর্দা মনু গ্রেফতার হচ্ছে না কেন? তিনি কখনো টিভি উপস্থাপক,কখনো আইনজীবি,কখনো.! নারী প্রেজেন্টারকে প্রেম/বিয়ের ফাঁদে ফেলতে টেলিভিশন মালিকের কঠোরতা! সদরপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড মাতৃভাষা রক্ষার দাবিতে আসামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এআইডিএসও-র পথনাটক বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৭ জন প্রাথমিকভাবে মনোনীত বাউফলে মসজিদ নির্মাণে বাধা সহ বিভিন্ন হয়রানির অভিযোগ বাউফলের পর এবার পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬ বরগুনায় ১২০ টাকায় কনস্টেবলে চাকরী ১৭ জনের আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন থামিয়ে গণডাকাতি

শ্রীপুরে সাংবাদিকের পরিবারের উপর হামলা নগদ অর্থসহ স্বর্ণলংকার লুট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৮ Time View

মোঃ আশরাফুল ইসলাম
(ভ্রাম্যমান প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুরে মাই টিভির গাজীপুর প্রতিনিধি মহিদুল আলম (চঞ্চল) খানের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা এতে বাড়িতে থাকা ওই সাংবাদিকের বাবা ও ছোট ভাইকে মারধর করে গুরুতর আহত করে তাদের কাছে থাকা বেশ কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়ন, আজুগীরচালা এলাকায় আলহাজ্ব আফতাব উদ্দিন মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী নজরুল ইসলামের দুই ছেলে গোলাম মাওলা ও সোহেল রানা মিলে বিভিন্ন সময় নেশা দ্রব্য সেবন করে এসে পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা হুমকি প্রদর্শন করে থাকে। নানান বাহানা করে জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় গুরুতর আহত ওই সাংবাদিকের ছোট ভাই গণমাধ্যমে বলেন, বেশ কিছু দিন যাবত নজরুল ইসলাম ও তার ছেলেরা আমাদের জমি দখল করে নেবে বলে হুমকি দিয়ে আসছিলো। আজ আমাদের বাড়ির উঠানের পাশে বিক্রি করা গাছ কাটার সময় গোলাম মাওলা, সোহেল ও হৃদয় বেশ কিছু লোকজন নিয়ে হঠাৎ আমার উপর চড়াও হয়ে মারতে আসে। আমি গাছ বিক্রির টাকা ও আমার কম্পিউটার কেনার টাকা সহ নগদ ৬০ হাজার টাকা প্যান্টের পকেটে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলাম। এক পর্যায়ে গোলাম মাওলা মাদকাসক্ত অবস্থায় থেকে দৌড়ে এসে আমার উপর আক্রমণ শুরু করে কিল ঘুষি দেয়। এবং তার ভাই সোহেল আমার ডান পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। আমার বৃদ্ধ বাবা,মা আমাকে বাঁচাতে আসলে তাদেরকেও লাঞ্ছিত করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, আমার মায়ের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন আসলে তারা আমাদের ফেলে চলে যায়। বাড়ির সকল সদস্য না থাকায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা এরা মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। পরবর্তীতে আহত ব্যক্তির বড় ভাই মাই টিভির গাজীপুর প্রতিনিধি মহিদুল আলম চঞ্চল খান বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে সাংবাদিকের পরিবারের উপর হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেন তার সতীর্থরা।ভুক্তভোগী ওই সাংবাদিকের বাবা আলহাজ্ব আফতাব উদ্দিন অবসরপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক। চাকুরী জীবনে তিনি পার্শ্ববর্তী ধনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান সাংবাদিকদের বলেন। এমন ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved