1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৩ নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৩ পাইকগাছায় বৃদ্ধ সাকাত দম্পতির মানবেতর জীবন যাপন যেনো ভাঙ্গা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ বাউফলে খালে হাত রশি দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, সঙ্গে ইট বাঁধা বস্তা! বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত!

পাইকগাছায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন মাহেরা নাজনীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩১৫ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহেরা নাজনীন। তিনি বৃহস্পতিবার সকালে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল-আমিন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।নবাগত ইউএনও মাহেরা নাজনীন এর জন্মস্থান সাতক্ষীরা সদরের ভোমরা স্থলবন্দর লক্ষীদাড়ী গ্রাম। পিতা মোহাম্মদ আলী সরদার, মাতা- মমতাজ পারভীন। স্বামী মোহাম্মদ জুবায়ের হোসেন সাব-রেজিষ্ট্রার হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কর্মরত রয়েছেন।ইউএনও মাহেরা নাজনীন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ২০১৭ সালে ৩৫তম বিসিএস’এর প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, এরপর কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাগেরহাটের কচুয়ায়, সর্বশেষ তিনি বিগত প্রায় ২ বছর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।ব্যক্তিগত জীবনে ইউএনও মাহেরা নাজনীন এর ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। এদিকে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল-আমিন ২০২৩ সালের ২১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্র উপজেলায় যোগদান করেন। মাত্র ৭ মাসের ব্যবধানে উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন। যোগদানের পর উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের শতভাগ সরকারি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ইউএনও মাহেরা নাজনীন। উল্লেখ্য, গত ১৮ মার্চ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে জেলার ডুমুরিয়া’য় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাহেরা নাজনীনকে পাইকগাছাতে বদলি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved