1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
জামিনে বেরিয়েই বেপরোয়া!টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস মিরপুরে পৈতৃক ভিটায় ভাতিজা মাহমুদ ও তাঁর মামা  পলাশ গংয়ের বিরুদ্ধে চাচা শহিদুল ইসলাম ও ক্যান্সারের রোগী ইদু মিয়ার চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ  মিরপুর-১ নাম্বার আনসার ক্যাম্প শিক্ষা ভবনের পাশের সরকারি কোয়ার্টারের লিফট ছিড়ে পড়ে ৬ জন গুরুতর আহত! শীর্ষ সন্ত্রাসী অথবা ১০ খুনের আসামি রুপে সাংবাদিককে দু হাতে হাতকরা পড়িয়ে বরগুনায় গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা! জামালপুরে ভূমিদস্যু ও ক্যাসিনো মাফিয়া অংকুরের ত্রাস: জালিয়াতি ও দাপটে ৪০ লক্ষ টাকার জমি দখলের চক্রান্ত! জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক

ফতুল্লার আলোচিত সেই শিশু গণধর্ষণের প্রধান আসামি বাউফল থেকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪০১ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আলোচিত সেই শিশু গণধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মন্টু ওরফে মাসুদ রানা (২০) কে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপারা গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১১ এর অভিযানিক দল।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প জানান, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯শে মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানার নেতৃত্বে বাউফলের চন্দ্রপাড়া এলাকা থেকে শিশু গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি মোঃ মন্টু ওরফে মাসুদ রানা (২০), পিতা মোঃ মকবুল ওরফে ভিক্ষুক, সাং মাসদাইর, থানা- ফতুল্লা কে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকার বাসিন্দা এর মেয়ে (১৩), যিনি সূতার মিল এ কাজ করতো। ঘটনার দিন অর্থাৎ গত ২৩শে ফেব্রুয়ারি -২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিম ওই মেয়ে বাসার বাইরে আসলে আসামি অপূর্ব, মন্টু, জীবন, নুর আলম, শুভ ছাড়াও আরও ২ জন মুখ চেপে ধরে মাসদাইর এলাকার বাড়ৈভোগস্ত জনৈক জামাল মিয়ার নির্মানাধীন বাড়ির ৪র্থ তলায় নিয়ে গিয়ে আনুমানিক রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালায়।

এবিষয়ে ফতুল্লা থানায় প্রাথমিকভাবে একটি ধর্ষণ মামলা নং-৫০ তারিখঃ ২৭/০২/২০২৪ইং ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৭/৯(১)/৩০ রুজু করা হলেও ভিকটিম তার জবানবন্দিতে (২২ ধারা মোতাবেক) বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সামনে অপূর্ব, জীবন, মন্টু এবং শুভ’র গণধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে মানষিক ও শারীরিক নির্যাতনের বিষয় ব্যাখ্যা করে। এবং ঘটনাটি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করেন এবং প্রধান আসামি কে গ্রেফতার করতে সক্ষম হন।

পরে গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved