1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

দশামিনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী সাবিনা ইয়াসমিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯৮৮ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর দশমিনায় পারিবারিক কলহের জেরে স্বামী সোহেল খাঁ (৩৫) এর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার সময় স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) কে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২শে মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের পূজাখলা এলাকায় ওই দম্পতির ভাড়া বাসায়। স্বামী সোহেল খাঁ সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের কাউনিয়া গ্রামের মোঃ বেল্লাল ভান্ডারী বড় ছেলে এবং স্ত্রী সাবিনা ইয়াসমিন একই গ্রামের বাসিন্দা মৃত ছত্তার কাজির মেয়ে।

পরিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে পারিবারিক ভাবে সোহেল ও সাবিনা ইয়াসমিনের বিবাহ হয়। স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন নানা কারনে অকারনে কলহ বিদ্যমান ছিলো। তারই জের ধরে ওইদিন মধ্যরাতে সোহেল নিদ্রায় থাকা অবস্থায় স্ত্রী সাবিনা ইয়াসমিন ধারালো ছুরি দিয়ে তাহার পুরুষাঙ্গ কেটে দেয়। পরে সোহেলের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখে সোহেল রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে।

পরবর্তীতে সোহেলের প্রতিবেশিরা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে আশংকা জনক আবস্থায় ঢাকা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

সোহেলের বাবা বেল্লাল ভান্ডারী জানান, ঘটনার বিষয় কিছু জানিনা রাতে সোহেলের খবর শুনে হাসপাতালে এসে বিষয়টি দেখি। ছেলের অবস্থা আশংকা তাই দশমিনা হাসপাতল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিঠুন জানান, সোহেল কে নিয়ে আসলে দেখা যায় তার পুরুষাঙ্গের এক তৃতীয় অংশ কাটা এবং ডান রানে পোচের জখম ২২—২৫ টি শেলাই করা হয়েছে। সোহেলের অবস্থা আশংকাজনক তাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এবং ঘটনাস্থল থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। এদিকে সোহেলের পুরুষাঙ্গ কাটায় ব্যবহারিত একটি ধাড়ালো ছুরি উদ্ধার করা হয়েছে। আর স্ত্রী সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved