1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে

রূপগঞ্জে ব্যবসায়ী আমাল হত্যার ঘটনায় ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩০৮ Time View

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকার কৃষক আমাল হোসেন(৩৫) হত্যার ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গত ২৪মার্চ রবিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময়ে আদালতে চার আসামী উপস্থিত ছিলো এবং বাকি দুই আসামী পলাতক রয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের গুতিয়াবো এলাকার মো. মনরুদ্দিনের ছেলে মো. মাহবুব রহমান (৫৫), খোরশেদ আলমের ছেলে মো. সবুজ মিয়া (৪২), মো. শরীফ মিয়া (৩০), মো. জুলহাস ওরফে দেলার ছেলে মো. পারভেজ (৩৬), শহীদুল্লাহর মো. আসাদুল্লাহ (৩৩) ও হালিমের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৬)। তাদের মধ্যে মো. শরীফ মিয়া ও মো. সাদ্দাম হোসেন ছাড়া বাকীরা আদালতে উপস্থিত ছিলো।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আব্দুর রহিম বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গুতিয়াবো নামাপাড়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের বড় ছেলে আমাল হোসেন জমির ব্যবসা করতো। সেই সাথে জমি বিক্রয়ের শর্তে দন্ডপ্রাপ্তদের মধ্যে মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় আমাল হোসেন বায়নার টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে। তখন আমাল হোসেনের বাড়িতে গিয়ে মারধর করে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আমাল হোসেনের মা ছমিরন বেগম রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৪ জুন রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় ছয় জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved