1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

স্বপ্নকথা ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল , অসহায়,ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৮০ Time View

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে স্বপ্নকথা ফাউন্ডেশন।
শুক্রবার রাজধানীর উত্তরা ৭ নং সেক্টর পার্ক এলাকায় বিকাল পাঁচ টার পর থেকে ৫” শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা শুরু হয়। রোজাদার নারী-পুরুষের হতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্যরা। শারীরিক প্রতিবন্ধী, রিকশাচালক, গৃহকর্মী, অসহায়, রাস্তায় বসবাস করা ছিন্নমূল মানুষ ও স্বল্প আয়ের মানুষের হাতে ইফতার তুলে দেন তারা।
ইফতার বিতরণের আগে স্বপ্নকথা যুব ও নারী কল্যাণ সংস্থার চেয়ারম্যান শামীমা আরা মুন্নী বলেন, আমরা এসএসসি ২০০০ ব্যাচ সহ সকল শ্রেনী পেশার মানুষদের নিয়ে কল্যাণমুখী কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে মানবকল্যাণে নিয়োজিত থাকতে চাই। আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি। সেই চেষ্টা থেকে আজ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতে এই ধরনের কাজ চলমান থাকবে।
সংগঠনটির সমাজ কল্যাণ সম্পাদক শেখ অহিদুল্লাহ বলেন, সমাজ ও মানবকল্যাণে আমরা নিজেদের বিলিয়ে দিতে চাই। আমাদের এই সংগঠনটি পর্যায়ক্রমে জাতীয়ভাবে অবদান রাখতে চাই। এমন আরো অনেক কাজ করার পরিকল্পনা আমাদের আছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল হালিম মিয়াজী,সাইফুল ইসলাম,আলমগীর হোসাইন ,কাউসার মিয়াজি,সাথী সাবিহা,মরিয়ম বেগম ,আশরাফুল ইসলাম জুয়েল,সালমা আক্তার রুনা ,রাজিয়া সুলতানা মিতু ,শাহিন আলম
আবু হানিফা ,এনামুল হক মোল্লা,মনির হোসেন রুবেল,আল আমিন ,কামাল আহমেদ রাসেল,রিমি ,সানি,আবিদা,মাহমুদা আফরিন,সুলতানা বীথি, সোনার বাংলা গ্রুপের এডমিন জাকির হোসেন প্রমুখ। এতে আরও দুই শতাধিক বন্ধুমহল ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন শেখ অহিদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved