1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

র‍্যাব ও ডিবির অভিযানে আমতলীর ডলার জালাল বরিশালে গ্রেফতার বরগুনা জেল হাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৪৩৫ Time View

ইত্তিজা হাসান মনির, বরগুনা প্রতিনিধি

বরগুনা আমতলীর সৌদি আরবের মুদ্রা রিয়াল ব্যবসার প্রতারক চক্রের প্রধান ডলার জালাল (ইউপি সদস্য কুকুয়া ইউনিয়ন পরিষদ)কে বরিশাল মহানগর থেকে যৌথ অভিযানে র‍্যাব -৮ ও বরগুনা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে তাকে আটক করা হলে আজ দুপুরে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি জালাল হাওলাদার ওরফে ডলার জালাল আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। গত ৬মে বরগুনা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ডলার জালালের পাঁচ প্রতারক চক্রকে আটক করে। ডিবির অভিযানের উপস্থিতি পেয়ে জালাল কৌশলে সরে পড়ে। এঘটনায় মঠবাড়িয়ার তৌকির খান বাদী হয়ে আমতলী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে।

মামলার আসামীরা হলেন হলেন (১) সানু ফকির পিতা নিজাম ফকির গ্রাম পাতাকাটা, চাওড়া। (২) তৈয়ব হাওলাদার পিতা লতিফ হাওলাদার সাং পাতকাটা, চাওড়া। (৩) মিজানুর রহমান ওরফে মিজান পিতা সোবহান খান গ্রাম পাতাকাটা, চাওড়া। (৪) মোঃ আল ইমরান ওরফে সুজন শিকদার পিতা খোরশেদ আলম শিকদার গ্রাম ঘটখালী (৫) শাহীন বয়াতী পিতা আাব্বাস বয়াতী গ্রাম কৃষ্ণ নগর, কুকুয়া (৬) মোখলেস মীর পিতা আতাহার মীরা এবং (৭) জালাল হাওলাদার ওরফে ডলার জালাল।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, সাধারণ মানুষের মধ্যে মিথ্যা গল্প বানিয়ে সৌদি আরবের মূদ্রা রিয়াল কম দেবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার একটি চক্রকে গত রবিবার বিকেল পাঁচটার সময় আটক করা হয়। এই চক্রটি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে গল্প বানিয়ে নিজ জিম্মায় সৌদি মূদ্রা আছে। স্যাম্পল হিসেবে তারা অরিজিনাল কিছু সৌদি মূদ্রা দেখায়। পরবর্তীতে সুকৌশলে উপরে ও নীচে সৌদি রিয়ালের ভিতরে কাগজ ঢুকিয়ে বান্ডিল বানিয়ে দেখায়। এরপরে একটি পোটলা বানিয়ে তা ধরিয়ে দিয়ে সটকে পরে। এসময় তাদের একাধিক লোকজন থাকে প্রতারণর কাজে সহায়তা করার জন্য। তাদের প্রধান সহযোগী ডলার জালালকে আটক করা হয়েছে। তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved