1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Title :
বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

ঢাকার ধামরাই ৬ তলা ভবনে হেলে পড়েছে ৪ তলা ভবন, দেখা দিয়েছে ফাটল আতঙ্কে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩২৩ Time View

মোঃ রাসেল মিয়া ধামরাই (ক্রাইম)

শনিবার (১১ মে) বিকেলে ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের ধানসিঁড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হেলে পরা ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেন।স্থানীয়রা জানান, বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা সংলগ্ন ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান শিকদারের মালিকানাধীন ৪ তলা ভবনটি পাশের শামসুল হকের ৬ তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য স্থানীয়দের চোখে পরলে বাড়ির মালিকসহ ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

৬ তলা ভবনের মালিক মো. শামসুল হক বলেন, বিকেল হঠাৎ জানতে পারি আমার বিল্ডিংয়ের ওপর পাশের ৪ তলা বিল্ডিং হেলে পড়েছে। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আমার ভবনটি নিরাপদ বলে জানিয়েছে। কিন্তু ওই চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।

তবে এ ব্যাপারে হেলে পড়া ভবনের মালিক জিয়াউর রহমান সিকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। একটা ৪তলা বিল্ডিং পাশের ছয়তলা বিল্ডিংয়ের সাপোর্ট হয়ে আছে। পাশের ৬ তলা ভবনটি ঝুঁকিমুক্ত রয়েছে। তবে ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। আমরা ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবন দুটিতে বসবাসরত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।এ বিষয়ে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছি। আপাতত প্রাথমিকভাবে ভবনদুটিকে পরিত্যক্ত ঘোষণা করে ভবনে বসবাসরত সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটি কেন হেলে পড়লো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এক্সপার্টদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved