1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু পটুয়াখালী যৌনপল্লীতে চড়া সুদের ঋণের ফাঁদ মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা! হারানো বিজ্ঞপ্তি মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি কমিটির আত্মপ্রকাশ! যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ

ঘনঘন লোডশেডিং হওয়ায় সাধারণ মানুষের অস্বস্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২২৭ Time View

মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি)

বলছিলাম গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কথা। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুর। তার উপরে ঘনঘন হচ্ছে লোডশেডিং, এ যেন এক জাহান্নামে পরিনতি হয়ে যাচ্ছে দেশ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দৈনিক ১০/২০ বার হচ্ছে লোডশেডিং।  তীব্র গরম আর লোডশেডিং এর কারণে জনজীবনে শুরু হয়েছে এক চরম ভোগান্তি।
এই ভোগান্তির শেষ কোথায়?
লোডশেডিং এর কারণে শিক্ষার্থীদের যেমন লেখাপড়ার বিঘ্ন ঘটছে, তেমনি তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
বর্মী ইউনিয়নে থাকা একাধিক কম্পিউটার কোচিং সেন্টার, যা মূলত বিদ্যুতের উপর নির্ভরশীল, এ কোচিং সেন্টার গুলোতে অতিরিক্ত লোডশেডিং এর কারণে ট্রেনিং প্রদানে বিঘ্ন করছে। এছাড়াও লোডশেডিং আর গরমের কারণে ব্যবসা-বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়ছে। এই সময়ে বৃষ্টি না থাকার কারণে কৃষকের ফসলের জমিতে স্বেচ প্রদান করতে হয়। লোডশেডিং এর কারণে ফসলি জমিতে স্বেচ প্রদানেও বিঘ্ন ঘটছে। সময় মত ফসলি জমিতে সেচ প্রদান করতে না পারলে কৃষকের স্বপ্নের এই ফসল উৎপাদন গুড়েবালিতে পরিণত হবে।
বর্মী ইউনিয়নবাসীর অভিমত, চলমান এই বৈদ্যুতিক লোডশেডিং মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই চলমান এই লোডশেডিং কমানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সদয় ভূমিকা আশা করেন স্থানীয় জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved