1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Title :
ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঠিকাদারের তৈরি গর্তে শিশুর মৃত্যু! শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যার দায়ে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ

দুর্গত এলাকা পরিদর্শনে কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৬১ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্নিঝড় রেমাল’র তান্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলের দুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য বৃহস্পতিবার (৩০ মনে) পটুয়াখালীর কলাপাড়ায় আসবেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমান যোগে তিঁনি কলাপাড়া হ্যালিপ্যাডে অবতরণ করবেন। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিঁনি সড়ক পথে পৌরশহরের সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ২ হাজার দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
পরে দুপুর ২টায় পায়রা বন্দরের কনফারেন্স রুমে বরিশাল বিভাগীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে। মতবিনিময় শেষে তিঁনি পায়রা বন্দর থেকে আকাশ পথে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উপকূলের দুর্গত মানুষের চোখে মুখে এখন খুশীর ঝিলিক। প্রধানমন্ত্রীর কাছে বন্যা দুর্গত উপকূলীয় এলাকার মানুষের একটাই দাবী ’টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ চাই’। উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিকল্প নেই বলছেন দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ।
প্রধানমন্ত্রীর আগমন সফল করতে মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে কলাপাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শহরে মিছিল করেছে যুবলীগ, ছাত্রলীগ।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। পুরো শহর নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে। শহরে সিসি ক্যামেরা স্থাপন সহ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved