1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন? মুন্সিগঞ্জে বিসিক এর চলমান ৩ প্রকল্পের অগ্রগতি কাজ পরিদর্শন করলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বরগুনায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং গরীব শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র, নিরবে কাঁদছে আরও অনেক পরিবার নীলফামারীতে নীসক এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান কারাগারে, হাসপাতালের প্রিজন সেলে; তবুও মোহনা টিভিতে নির্দেশনা! চেয়ারম্যানের চিঠি ঘিরে তীব্র বিতর্ক নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি, বজ্রপাতে একজনের মৃত্যু! পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

৩০ হাজার যুবকের স্বপ্ন ভেঙে ২০ হাজার কোটি টাকা লুট

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৯১ Time View

নিজস্ব প্রতিবেদক:

আদনান রহমান (২৮)। বাড়ি ময়মনসিংহের গৌরীপুর। মায়ের গহনা আর মাঠের ২০ শতক জমি বিক্রি করে ৬ লাখ ৮০ হাজার টাকা দিয়েছিলেন এজেন্সিকে। এর মধ্যে কিছু ধারও আছে। স্বপ্ন ছিল মালয়েশিয়ায় গিয়ে পরিবারের ভাগ্য ফেরাবেন। কিন্তু শেষ পর্যন্ত এজেন্সির প্রতারণায় যাওয়া হয়নি তার। স্বপ্ন ভেঙেছে, পথে বসে গিয়েছেন। এখনো বিমানবন্দরে বসে আছেন। কান্নায় ভেঙে পড়েছেন। কোন মুখ নিয়ে বাড়িতে ফিরবেন? সামনে শুধুই হতাশা। শুধু আদনান নয়, তার মতো ৩০ হাজারেরও বেশি যুবকের স্বপ্ন ভেঙে গেছে। তারা পথে বসেছেন আর এজেন্সির নামে হাতেগোনা কয়েক জন লুটে নিয়ে গেছে অন্তত ২০ হাজার কোটি টাকা।

বিমানবন্দরে অপেক্ষায় থাকা শাহরিয়ার মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার কারা নিয়ন্ত্রণ করছেন? কাদের মাধ্যমে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে? তাদের নাম সবাই জানে। প্রভাবশালী এই মানুষগুলোর বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? এরা সরকারে খুব প্রভাবশালী। সরকারের শীর্ষ নেতৃত্বের আশপাশে থাকেন। আদেশ-উপদেশ দেন। তাহলে আমরা কীভাবে টাকা ফেরত পাব? পথে বসে যাওয়া এই লোকগুলোর কি হবে? সরকার কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? তারাই তো সরকার চালাচ্ছে? আমাদের কথা কেউ ভাবে না।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘কাদের কারণে এই মানুষগুলো যেতে পারল না, সেটা অবশ্যই তদন্ত করে দেখা হবে। তদন্তে যারা দোষী হবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

তবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘প্রথমত ৩০ হাজার মানুষ যে যেতে পারেনি, এ কথা কে বলেছে? এই সংখ্যাটা অবশ্যই এত বেশি নয়। তবে কিছু মানুষ যেতে পারেনি, এটা সত্যি। এখন কেন যেতে পারেনি, সেটা আমাদের দেখতে হবে? আমরা বারবার চেয়েও বিমানের ফ্লাইট পাইনি। আবার মালয়েশিয়ার কিছু নিয়োগকারী প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করেছে ঐ দেশের সরকার এবং আমাদের দেশের সরকারও। কিন্তু তার আগেই তাদের কাছ থেকে কিছু চাহিদা এসেছিল, সে লোকগুলো যেতে পারেনি। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, যারা যেতে পারেনি, অবশ্যই তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। কারো টাকা মার যাবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved