1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও মামলা দেওয়ার হুমকি,ক্ষোভ গ্রাহকদের

পাইকগাছার দেলুটিতে ওয়াপদার বাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত: চলছে স্বেচ্ছাশ্রমে বাঁধ বাঁধার কাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৫২ Time View

মোঃ শফিয়ার রহমান।

নদ-নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগরস্থ ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে ২২ নম্বর পোল্ডার প্লাবিত হয়েছে। যাতে এক হাজার হেক্টর জমির আমন ধানের চারা বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ৮ থেকে ৯’শ বিঘার ৩’শ টি গলদা চিংড়ীর ঘের। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটার সময় স্থানীয়রা বাঁধ বাঁধার চেষ্টা করে। 
স্থানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ জানান, প্রত্যেকটি নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীনগর গ্রামের ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে ২২ নম্বর পোল্ডার প্লাবিত হয়েছে। এদিকে দ্বিতীয় জোয়ারের ফলে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ১ হাজার হেক্টর বিঘা জমির জন্য লাগানো আমন বীজতলা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ থেকে ৯’শ বিঘার গলদা চিংড়ী ঘের। নষ্ট হয়েছে তরমুজসহ নানা রকম ফসল। বিধস্থ হয়েছে কয়েকটা কাঁচা ঘর বাড়ী। এ দিকে জোয়ারে পানি ঢুকছে আবার ভাটায় নামছে। প্রতি বছর আমরা ভাঙ্গনের কবলে পড়ে বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু স্থায়ী কোন সমাধান হচ্ছেনা। 
দেলুটী  ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, এলাকাবাসীর সহযোগিতায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। শেষ হতে আরও সময় লাগবে কয়েকদিন।

এদিকে খবর পেয়ে পাশ্ববর্তী সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক আবারও নিজস্ব লোক নিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ বাঁধার কাজ করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আমি ভাঙ্গন কবলিত এলায় গিয়েছি। স্বচক্ষে দেখলাম। বিষটা খুবই কষ্টদায়ক। স্থায়ীভাবে বাঁধটি কিভাবে বাঁধা যায় সে ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রাজু আহম্মেদ হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved