1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

গলাচিপায় জনগনের জান-মাল রক্ষায় স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৮৯ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর গলাচিপার নদীবেষ্টিত উপকূলীয় দ্বীপাঞ্চল চরকাজল ও চর বিশ্বাস এ ২টি ইউনিয়নের সাধারণ জনগনের জানমাল রক্ষায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুই ইউনিয়নে বসবাসরত সর্ব-সাধারণ জনগণের আয়োজনে চরকাজলের শুক্রবাড়িয়া বাজারে বুধবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনি-পেশার শত-শত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। ইতিমধ্যে এলাকাবাসীর উদ্যোগে স্থায়ী পুলিশ ফাঁড়ির জন্য জমিদানের মাধ্যমে একটি ঘর তোলা হয়েছে। সরকার পরিবর্তনে গত ৫ আগস্ট ২০২৪ ইং ওখানে অবস্থানরত অস্থায়ী পুলিশ ফাঁড়িটি স্থানান্তরের ফলে বিভিন্ন ধরনের বিষয়ে ব্যাপকভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। 

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোক্তা মো. আলাউদ্দিন কাজী, সমাজ সেবক মো. দুলাল গাজী, জমি দাতা মো. নাসির উদ্দিন নান্টু মৃধা, বাজার কমিটির সভাপতি মো. মহসিন হোসেন সেন্টু মৃধা ও শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মের নারী-পুরুষ। 

মানববন্ধনে বক্তারা দাবি জানান, দুই ইউনিয়নের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে অচিরেই স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক। 

এবিষয়ে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল মুঠোফোনে জানান, বিষয়টি পর্যবেক্ষণর মাধ্যমে অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved