1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন

পীরগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় চক্ষু, ডায়াবেটিক ও জেনারেল মেডিসিন রোগিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী হাইস্কুল সংলগ্ন মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইনসাফ চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ও ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল আব্দুল বাতেনের আয়োজনে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

এদিনে বিভিন্ন এলাকা থেকে ৫২০জন রোগি সকাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এর মধ্যে চক্ষু রোগি ১৮০জন, ডায়াবেটিক রোগি ১৯০জন ও ব্লাড পরীক্ষা ১৫০ জনের করা হয়।

কারো পায়ে সমস্যা, কোমরে ব্যথা, কেউ ডায়াবেটিস পরীক্ষা করতে আসেন। কেউ আসেন রক্ত পরীক্ষা করতে।

বিভিন্ন বয়সের রোগির পাশাপাশি স্কুল শিক্ষার্থীরাও চিকিসা সেবা নিতে আসে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডা.বারবা বিনতে বারী জীম,ডা.আয়শা হাবীব হীম,ডা.মোহানা সুলতানা, ডা.নোশিন অর্ণা,সমাজসেবক ইমরান আলী ও বাবু মিয়া প্রমুখ।

রংপুর কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডা.বারবা বিনতে বারী জীম জানান, রোগিদের কে আমরা ডায়াবেটিস, ব্লাড প্রেসার, অনেকে তাদের রক্তের গ্রুপ জানেন না তাদের রক্তের গ্রুপ নির্ণয় করছি।

ইনসাফ চক্ষু হাসপাতালের একজন চিকিৎসক জানান, যাদের চোখে ছানি, চোখে মাংস বাড়া তাদেরকে আমরা ফাইন্ড আউট করে চিকিৎসা দিচ্ছি।

স্বেচ্ছাসেবক ইমরান আলী জানান, এলাকার গরীব ও অসহায় মানুষের কথা চিন্তা করে সাবেক অধ্যক্ষ কর্ণেল আব্দুল বাতেন তার নিজ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ইনসাফ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস আলী জানান, চক্ষু রোগিদের যথাযথ সেবা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের অপারেশন সংক্রান্ত বিষয়ে সাধ্যমতো চেষ্টা করা হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা নেন। পাশাপাশি রোগীদের নানা পরামর্শসহ ফ্রি ওষুধ ও ব্যবস্থাপত্র দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved