1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
মিরপুর-১ নাম্বার আনসার ক্যাম্প শিক্ষা ভবনের পাশের সরকারি কোয়ার্টারের লিফট ছিড়ে পড়ে ৬ জন গুরুতর আহত! শীর্ষ সন্ত্রাসী অথবা ১০ খুনের আসামি রুপে সাংবাদিককে দু হাতে হাতকরা পড়িয়ে বরগুনায় গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা! জামালপুরে ভূমিদস্যু ও ক্যাসিনো মাফিয়া অংকুরের ত্রাস: জালিয়াতি ও দাপটে ৪০ লক্ষ টাকার জমি দখলের চক্রান্ত! জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি! ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা! শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ!

পূর্বাচল অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে রাজউক চেয়ারম্যানের মত বিনিময়/১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ Time View

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

পূর্বাচল উপ শহর প্রকল্পের মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাজউকের সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ, গাজীপুর ও রূপগঞ্জের জমির মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের সাথে এ মত বিনিময় সভা হয়।  
সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের স্বার্থক বাস্তবায়নের লক্ষ্যে মূল অধিবাসীগণ তাদের মতামত ব্যক্ত করেন। একই সাথে তারা প্রকল্প এলাকার মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত লোকদের পক্ষে রাজউক চেয়ারম্যান বরাবর ১৩ দফা দাবি উল্লিখিত স্মারকলিপি প্রদান করেন।

এসময় রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেন, পূর্বাচল প্রকল্পের বিভিন্ন মামলা জটিলতা জনিত সমস্যা নিরসনে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে বরাদ্দকৃত প্লটের জটিলতা সমাধানে দ্রুত পদক্ষেপ আমরা গ্রহণ করবো। তিনি  আরো বলেন, একই সাথে ক্ষতিগ্রস্ত লোকদের সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রতি শনিবার রাজউকের পূর্বাচল অফিসে রাজউক চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 
এসময় উপস্থিত ছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আহাদ, প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ, পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, পূর্বাচল অধিবাসী ও রূপগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved