1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত ধ্বংসের মুখে: অবহেলা, অপরিকল্পিত কর্মকাণ্ডে হারাচ্ছে সৈকতের বেলাভূমি বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ! সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্র’ত্যা’হা’র বরগুনার ডাকবাংলা থেকে দুই কন্যা সন্তানসহ মায়ের লাশ উদ্ধার! বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪  গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন,মাদকাসক্ত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি লাভের গোপন তথ্য ফাঁস! (পর্ব – ১) আমতলীতে সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে মিস্ত্রি ও হেলপার নি’হত তিন উচ্চশিক্ষিত, উচ্চবিলাসী সন্তানদের মায়ের মর্মান্তিক মৃত্যু! দেশজুড়ে সমালোচনার ঝড়। বাগেরহাট খান জাহান আলী দিঘির কুমির দেখতে এসে এক বাচ্চাকে আক্রমণ!

শ্রীপুরে চোর সন্দেহে হত্যার ঘটনায় – ৭ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে ইসরাফিল (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা মো. নাছির বাদী হয়ে এ মামলা করেন।

শুক্রবার(২৭ সেপ্টেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। তিনি জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান লিটন (৫০), একই গ্রামের বাবুল মন্ডল (৪৫), শফিকুল ইসলাম (৩২), আ. জলিল (৬০), সোহাগ (৪০), ইউসুফ (৪০), ছাত্তারসহ (৫৫) অজ্ঞাত আরও ১০-১২জন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টার সময় ইসরাফিলকে ডেকে শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে চুরির অভিযোগ দিয়ে সেখানে তাকে হাত-পা বেঁধে চার ঘণ্টা নির্যাতন করা হয়। গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনার ১৩ দিন পর গত শুক্রবার বিকেলে ইসরাফিলের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved