1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক  প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায় বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ!

কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৩ Time View

নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর কটিয়াদী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধায় কটিয়াদী স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ জামায়াত ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার-এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল হাসান -এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজী সাইফুল্লাহ।

হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির প্রতিনিধি থেকে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু দিলীপ কুমার, কিশোরগঞ্জ জেলা শাখার হিন্দু যুব মহাজোটের সভাপতি বিদ্যুৎ কুমার আশ্চর্য, কটিয়াদী উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ডাঃ স্বপন কুমার ঘোষ, সাবেক কাউন্সিলর রণবীর সিংহ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুজিৎ সাহা সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, মাওলানা আলী কায়সার রণী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

মতবিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দগণ সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের নিসংকোচে, নির্বিঘ্নে উৎসাহ উদীপনার সাথে পূজামন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপনের আহবান জানান। পূজা ও উৎসব পালন নির্বিঘ্ন করতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved