1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঠিকাদারের তৈরি গর্তে শিশুর মৃত্যু! শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যার দায়ে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেওয়ার পর শিক্ষকের মৃত্যু বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন বগুড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গৃহবধূকে নির্যাতন,পুলিশের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ

শ্রীপুরে ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২১৬ Time View

মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক এডভোকেট দবির আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীক প্রত্যাশি কেন্দ্রীয় বিএনপির সহ-সাস্থ বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা, আতিক হাসান এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহ-সভাপতি গাজীপুর জেলা বিএনপি, মশিউর রহমান খান (টিটু) সহ-সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি, ইসরাফিল আলম মাষ্টার সহ-সভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি, সাইফুল ইসলাম সহ-সভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি,  এডভোকেট সোহেল রানা সাধারণ সম্পাদক ১নং মাওনা ইউনিয়ন বিএনপি, রাসেল আহমেদ (নিল) সাবেক সভাপতি গাজীপুর ইউনিয়ন ছাত্রদল, তানবীর আহম্মেদ (মিশু) সভাপতি গাজীপুর ইউনিয়ন ছাত্রদল, গাজীপুর ইউনিয়ন বিএনপি নেতা মইজ উদ্দিন, আব্দুর রউফ সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই দেশের মানুষের বুকের উপর চাপা দিয়ে দেশ শাসন করেছে, দিনের ভোট রাতে দিয়েছে, দেশের মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, দেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, এই অবস্থায় বিএনপি ১৭ বছর আন্দোলন করে ৩ হাজার নেতাকর্মী মারা গেছে ৬শত নেতাকর্মী নিখোঁজ রয়েছেন, এই সরকারের আমলে  সাংবাদিকদেরকে হত্যা করেছে, এই দেশে আপনাদের, এই দেশ জনগণের, আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে এমপি ও চেয়ারম্যান নির্বাচিত করবেন।

পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত দের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved