1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু পটুয়াখালী যৌনপল্লীতে চড়া সুদের ঋণের ফাঁদ মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা! হারানো বিজ্ঞপ্তি মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি কমিটির আত্মপ্রকাশ! যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ

শাহজাহান পঞ্চায়েতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ মোঃ শাহজাহান পঞ্চায়েতের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬শে অক্টোবর) বেলা এগারোটার দিকে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠান প্রধান শিক্ষিকা ফেরদৌসী শিরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ মোঃ শাহজাহান পঞ্চায়েতের একমাত্র ছেলে সমাজ সেবক মোঃ আবু তালহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইয়া রব্বানীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম আব্দুল হাই, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, সাবেক সভাপতি ও পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব মোল্লা, এসকেডিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন খান, কালাইয়া হায়াতুনন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, সিনিয়র শিক্ষিকা ও প্রতিষ্ঠাতার মেয়ে মাকরুম জাহান মনা, প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা, শ্যামল চন্দ্র কর্মকার ও সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন পঞ্চয়েত প্রমূখ।

এসময় বিভিন্ন অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকল ছাত্র ছাত্রী সহ প্রতিষ্ঠাতার পরিবার বর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved