1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার! নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আ*ট*ক অ্যাম্বুলেন্স চালক পীরগাছায় নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে আবেদুলের বিরুদ্ধে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা সুমন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৫১ Time View

ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা নং ১৫, তাং ২৬/৮/২৪; দণ্ডবিধির ধারা ১৪৩/৪৪৮/৩০৭/৩৮০/৪২৭/৪৩৫/৪৩৬/৫০৬/১১৪/৩৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারার অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আজ সন্ধ্যায় গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা পুলিশের যৌথ অভিযানে মদনেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন , বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুতই তাঁকে আদালতে হাজির করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved