1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ,ঘটনাস্থল পরিদর্শনে এমপি-ইউএনও-ওসি ইমন হত্যার বিচার দাবিতে মহাসড়কে অবরোধে, বন্ধ ছিলো যানবাহন চলাচল মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বড় ভাই শহিদুল্লাহ মুন্সির আবেগ ভরা স্মৃতি ছোট ভাই আমানউল্লাহ আমান এর দুঃসময়ের অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়! প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন হাসনাত আবদুল্লাহ দিয়েছেন দীর্ঘ স্টাটাস! বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের, দিলেন ৪ প্রস্তাব বরগুনায় ফুলঝুড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় বসছে মাদকের হাঁট, ধ্বংসের মুখে স্থানীয় যুবসমাজ! বিআরটিএর দালাল এখন জেলা পরিষদের দৈনিক মজুরি (হিসাব সহায়ক) সংবাদ প্রকাশে ভিন্ন প্রতিক্রিয়া রতনের

শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রী সহ প্রেমিক’কে হত্যা করে স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে পৌর ৭নং ওয়ার্ড চন্নাপাড়া এলাকায় পরকীয়া জেরে স্ত্রীসহ প্রেমিককে হত্যা করে স্বামী পলাতক, ঘটনাস্থলেই নিহত হয়েছেন আশরাফুল ইসলাম (৩৬) নামের পরকীয়া’র প্রেমিক। এসময় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্ত্রী তাসলিমা (২৭)।(৪’ই নভেম্বর ২০২৪) সোমবার, সকাল আনুমানিক ১১:ঘটিকার সময় শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া এলাকার আজিজুল মিস্ত্রি’র বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আশরাফুল ইসলাম (৩৬) দিনাজপুর জেলার হাকিমপুর ফরিদপুর উপজেলার গ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। তিনি চন্নাপাড়া এলাকায় জনৈক মোস্তফার নিকট থেকে একটি ভবন ভাড়া নিয়ে এস এস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন।

নিহত তাসলিমা খাতুন (২৭) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।

অভিযুক্ত আজিজুল হক (৩১) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।
এ ঘটনার পর থেকেই আজিজুল পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল থেকে এসে ১৫ বছর ধরে শ্রীপুরের চন্নাপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আজিজুল। তিনি ৩ বছর আগে ওই স্থানেই জমি কিনে বাড়ি করে দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তার স্ত্রী এস এস ফ্যাশন নামক কারখানায় চাকরি করতো।

চাকরির সুবাদে কারখানা মালিক আশরাফুল ইসলামের সাথে তাসলিমা’র পরিচয় হয়, মাঝে মধ্যেই দুজনের মধ্যে যোগাযোগের বিষয়টি স্বামী’র কাছে সন্দেহ হলে স্ত্রীকে চোখে চোখে রাখেন আজিজুল। (৪’ই নভেম্বর ২০২৪) সোমবার সকাল ১১:টার দিকে নিজ ঘরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই এলোপাথাড়ি কুপিয়েছেন তিনি।

এ সময় পরকীয়া’র প্রেমিক আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আজিজুলের স্ত্রী তাসলিমা আক্তার’কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় রাস্তায় তার মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাসলিমাকে হাসপাতালে নেওয়া’র পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে স্বামী আজিজুল হক পলাতক রয়েছে। তদন্তের পর এ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved