1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৪ ডাকাত গুলি ও ইয়াবাসহ আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৭৮ Time View

মোঃ মনিরুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার সহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চাইনিজ রাইফেলের দুই রাউন্ড গুলি ও ইয়াবা জব্দ করেছে। বরগুনা গোয়েন্দা পুলিশের প্রাথমিক ধারণা আন্দোলন চলাকালীন সময় লুট হওয়া অস্ত্রের গুলি ডাকাতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

আজ ৬ নভেম্বর রাত সাড়ে তিনটার সময় তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে সংঘবদ্ধ অবস্থায় তাদেরকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। আটককৃতরা হলেন আন্তঃজেলা ডাকাত সর্দার মহসীন (৩২)। সে বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাংগাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী গ্রামের জয়নাল গাজীর ছেলে। মহসীনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, যশোর, গাজীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ৭টি ডাকাতি মামলা রয়েছে। অন্য আটককৃতরা হলেন ঢাকার তুরাগ এলাকার আঃ রহিমের ছেলে সাগর (২৬), কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিনের ছেলে উজ্জ্বল (৩৫) ও বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের তোফাজ্জেল গাজীর ছেলে ইউসুফ গাজী।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, তিনি সহ উপ পরিদর্শক ইমাম হোসেন সোহাগ, সহকারী পরিদর্শক হাসানুজ্জামান, নাসির উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স সহ সংঘবদ্ধ থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার সহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে তালতলী থানায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved