1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Title :
মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও মামলা দেওয়ার হুমকি,ক্ষোভ গ্রাহকদের

যুবদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে জমি দখল ও বাড়িতে হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২২০ Time View

মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলীতে যুবদল নেতাসহ চারজনার বিরুদ্ধে 

জমি দখলের জন্য বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ করেছেন মোসা.রিনা বেগম  (৪৫) নামের এক নারী। 

অভিযুক্ত যুবদল নেতা আরপাঙ্গাসিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র  যুগ্ম আহ্বায়ক  মোঃ খোকন খান।

শনিবার ভোর সারে চারটায়  পৌরসভার ৩নং ওয়ার্ড খোন্তাকাটা এলাকায় ঘটনা ঘটে বলে জানান তিনি।

অভিযুক্তরা হলেন আমির সিকদার  ,ফরিদ উদ্দিন সিকদার উভয় পিতা কাশেম সিকদার,নজরুল হাং পিতা মেনাজ হাং লিলি স্বামী নজরুল হাং,৩নং ওয়ার্ড খোন্তাকাটা  আমতলী পৌরসভা।খোকন পিতা আঃ মজিদ খান মধ্য তারিকাটা আরপাঙ্গাসিয়া, আমতলী বরগুনাসহ অজ্ঞাত আরো তিন চারজন রয়েছে। 

মোসা.রিনা বেগম বাড়ি আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ড খোন্তাকাটা রোড এলাকায়। পেশায় তিনি  গৃহিনী। আজ ১৬ নভেম্বর এলাকায় কতিপয় ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়। বাড়িতে থাকা আসবাবপএ ভাঙচুর করা হয়েছে। ঘরের সব মালামাল লুট করে করা হয়েছে।

রিনা বেগম অভিযোগ করে বলেন, আমির,ফরিদ,নজরুল,লিলি,খোকনসহ ৮-৯জন এ হামলা চালায়। আমির সিকদার নামের এক ব্যক্তি তাকে উচ্ছেদ করতে এসব করাচ্ছেন। তিনিই তার জমি দখল করতে চান। 

তিনি আরো বলেন, আমার স্বামী আঃ করিম 

৩নং ওয়ার্ড খেন্তাকাটা এলাকায় ৭শতক  জমি কিনেছিলেন।এরপর থেকে বসবাস করছেন। গতকাল ১৬ নভেম্বর তাদের বাড়িতে  হামলা, ভাঙচুর ও লুটপাট করে নগদ অর্থ নিয়ে যায়।হামলা চালিয়ে বাড়ি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে আমতলী থানায় অভিযোগ দায়ের করেছি।আমি এর সুষ্ঠ বিচার চাই।

জব্বার হাং বলেন, হামলাকারীরা দলে শতাধিক লোক ছিলো ।এসে হামলা করে ঘরের মালামাল ভাঙচুর লুটপাট  করে ট্রাক ভরে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মুডোফোনে যুবদল নেতা মোঃ খোকন খান জানান,আমার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট।ঐ জমি আমার বোন লিলির তাই জমিতে থাকা ঘরটি আমরা সরিয়েছি।এ বিষয়ে উভয় পক্ষের মীমাংসার কথা চলছে।

আমতলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved