1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ Time View

মো:আজিজুল হাকিম,সিংড়া(নাটোর)প্রতিনিধি:

প্রেসবিজ্ঞপ্তি: সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সদস্য হতে আগ্রহী
সংবাদকর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সিনিয়র সাংবাদিক খলিল মাহমুদ এর সভাপতিত্বে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে আহ্বায়ক কমিটির এক সভায় আবেদন আহ্বানের সিদ্ধান্তের আলোকে দেশের ডিএফপিপ্রাপ্ত সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে সিংড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এই সংগঠনের সদস্য হতে আবেদন করতে পারবেন। এ জন্য আগামী ১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ থেকে আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উপজেলা জয় বাংলা মোড়ে অবস্থিত সিংড়া স্মার্ট প্রেস ক্লাব কার্যালয় থেকে অফেরতযোগ্য ৩০০ (তিনশত) টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সিংড়া স্মার্ট প্রেস ক্লাব কার্যালয়ে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের পরে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। শুধু ডিএফপি কিংবা নিবন্ধিত গণমাধ্যমে অভিজ্ঞতা অর্জনকারী সংবাদকর্মীরা সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সদস্য হতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং গণমাধ্যমে কর্মরত থাকার প্রমাণপত্র/পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রটি সরাসরি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি-সম্পাদক বরাবর জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved