1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

লাইভ স্ট্রিমে নিউইয়র্ক-ঢাকায় ৭০ লাখ ডলার হাতিয়েছেন দুই ভাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ Time View

হাকিকুল ইসলাম খোকন:

নূর নবী চৌধুরী (৫৬) ও মোহাম্মদ রহমান (৩৬)। নূর নবী থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চিকতোয়াগায়, আর মোঃরহমান থাকেন ঢাকায়। দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, পরিচয় গোপন করে বেআইনি লাইভ স্ট্রিম (ডিজিটাল সম্প্রচার) চালিয়ে গ্রাহকদের কাছ থেকে তাঁরা ৭০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন।

এ জন্য আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে নূর নবী চৌধুরী ও মোহাম্মদ রহমানকে। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন নূর নবী চৌধুরী ।নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে চলছে বিচার। স্থানীয় সময় গত মঙ্গলবার আমেরিকার বিচার বিভাগের পাবলিক অ্যাফেয়ার্স দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এই দুই ভাই অবৈধভাবে এমন একটি ডিজিটাল সম্প্রচার পরিষেবা পরিচালনা করতেন, যেখানে গ্রাহকেরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে আধেয় (কনটেন্ট) দেখার সুযোগ পেতেন। বিশেষত সরাসরি খেলা দেখা ও টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দেখতে পেতেন। কোনো কোনো আধেয় ছিল মেধাস্বত্বের বা কপিরাইটের আওতাধীন। এসব আধেয় সম্প্রচার করা হতো প্রকৃত কপিরাইট মালিকদের অনুমতি ছাড়াই।

আদালতের নথিতে দেখা গেছে, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান কয়েক বছর ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ‘২৪৭ টিভি স্ট্রিম’ নামের ডিজিটাল সম্প্রচার পরিষেবার মাধ্যমে দুই ভাই গ্রাহকদের কাছ থেকে ৭০ লাখ ডলারের বেশি সাবস্ক্রিপশন ফি নিয়েছেন।এরই মধ্যে নূর নবী চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আর মোহাম্মদ রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দুই ভাইয়ের প্রত্যেকের ২ থেকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড (বিভিন্ন অভিযোগ প্রমাণসাপেক্ষে) হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved