1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Title :
বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

জেঁকে বসছে শীত, শীতের আগমন থেকেই ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

ধীরে ধীরে জেকে বসেছে শীত। আর এই শীতের আগমনের শুরু থেকেই পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাজারে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

এ বছর তুলার মূল্য বৃদ্ধির কারণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও তাদের মুজুরি একই রয়েছে। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা ৫শ’ থেকে ৭শ’ টাকা আয় করেন। এই কাজের জন্য বছরে প্রায় নয় মাস বসে থাকতে হলেও তারা অন্যান্য কাজে ব্যাস্ত থাকে অনেকেই আবার ভিন্ন পেশায় নিয়োজিত হয়।

বর্তমান বাজারে লেপ তৈরিতে খরচ নেওয়া হচ্ছে, ১৯শ’ থেকে ২২শ’ টাকা এবং তোষক ২৯০০ শ’ থেকে ৩২শ’ টাকা পর্যন্ত। ক্রেতারা শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন।

স্থানীয় চারজন কারিগর জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে তিন থেকে পাঁচটি লেপ তৈরি করতে পারে। একইভাবে দিনে চার-পাঁচটি তোষক তৈরিতেও সমপরিমাণ সময় ব্যয় হয়।

স্থানীয় একজন পাইকারী ব্যাবসায়ী জানান, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved