1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Title :
নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আ*ট*ক অ্যাম্বুলেন্স চালক পীরগাছায় নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে আবেদুলের বিরুদ্ধে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার

ন্যায্য অধিকার আদায়ের দাবীতে কলাপাড়ায় কৃষক সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৬২ Time View

আরিফ সিকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধানের মন ৪০ কেজীতে নির্ধারণ, লাভজনক দাম, খাল স্লুইস দখল মুক্ত, ইজারা বাতিল, প্রতি ইউনিয়নে গোডাউন নির্মাণ, শস্য বীমা চালু, খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় সহ নানা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি।
কলাপাড়া উপজেলা শাখা মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ সমাবেশ করেছে। সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলার সাধারন সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ন্যাশনাল আওমীপার্টি উপজেলা শাখার সভাপতি খান মতিউর রহমান, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলার সহ- সভাপতি মো. আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), চায়না শুজি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এম বি বিএস ডিগ্রি সম্পন্ন ডাঃ ফাহাদ আবদুল্লাহ, কৃষক সমিতির সদস্য আমানউল্লাহ আমান, কৃষনেতা জুলফিকার আলী, কৃষক আঃ হক গাজী প্রমুখ।

প্রায় ২ ঘন্টাব্যাপী সমাবেশে বক্তারা ৪০ কেজীতে ধানের মন বাস্তবায়ন, নতুন করে উপজেলার কোন খাল স্লুইচ ইজারা না দেয়া, ন্যায্যমুল্যে সার কীটনাশক বিক্রি নিশ্চিত, সরকারী গোডাউনে ঝামেলা মুক্ত ধানবিক্রি নিশ্চিত, সহজ শর্তে কৃষিঋণ প্রদান, কৃষি কার্ডের সুবিধা না পাওয়া সহ কৃষকদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন। তাই কৃষকের গুরুত্বপূর্ণ এ সকল বিষয় নজরে এনে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের প্রতি জোর দাবি জানিয়েছেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved