1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

কলাপাড়ায় স্লুইসগেট নির্মানে বাঁধার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৯ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে স্লুইসগেট নির্মানে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি.এম.মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নয়নাভিরাম গাঈন, কৃষক অমল ঘরামী সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে কৃষকের স্বার্থে নির্মানাধীন একটি স্লুইসগেট বন্ধ করার পায়তারা চালাচ্ছে একটি চক্র। যা কল্যাণ কর নয়। একটি স্বার্থান্বেষী মহল মাছ চাষের স্বার্থেই স্লুইসগেট নির্মানে বাঁধা প্রদান করে আসছে। এর পরিনতি ভালো হবে না বলেও তারা হুশিয়ারী উচ্চারণ করেন। এছাড়া ৪০ কেজিতে ধানের পরিমাপ সহ সকল প্রকার খাল, বিল, জলাশয় দখলমুক্ত করারও দাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved