1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আ*ট*ক অ্যাম্বুলেন্স চালক পীরগাছায় নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে আবেদুলের বিরুদ্ধে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার

মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগে বদলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার। তিনি পলাশবাড়ী যোগদানের আগে টাঙ্গাইলে সহকারী কমিশনার ভূমি হিসাবে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি গত ১৬ জুলাই ২০২৩ সালে পলাশবাড়ী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন।

এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। যোগদানের পর থেকেই সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন। নিবার্হী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন।

উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন,ইভতিজিং,মাদক,খাবার হোটেল,লোকাল ট্রাকটর চলাচল,অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কারণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য তাঁর রয়েছে বিশেষ নজরদারি। রাস্তাঘাট নির্মাণ, সরকার কর্তৃক বরাদ্দ সকল উপহার হস্তান্তরে রয়েছে তার বিশেষ সুনাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। পলাশবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়া খরচ বাবদ দিয়ে থাকেন নগদ অর্থ সহায়তা,

মানুষের সাথে হাসিমুখে কথা বলা, সেবাপ্রার্থীগণের কথা গুরুত্ব দিয়ে শুনার কারণণে নিয়োগ পাওয়ার অল্প দিনের মধ্যেই উপজেলার সর্স্তরের মানুষের মধ্যে তার সুনাম ছড়িয়ে পরে।

এমন দৃষ্ঠান্ত রয়েছে অনেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, সরকারের দেয়া অর্পিত দ্বায়িত্ব জনগণের নিকট প্রদান করার প্রচেষ্ঠা করে যাচ্ছি মাত্র।

গত ২৬ ডিসেম্বর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠপ্রশাসন ২ শাখার উপসচিব জনাব আমিনুল ইসলাম এর স্বাক্ষরিত পত্রে তিনিসহ সাত জন কর্মকর্তাকে ইউএনও হিসাবে চট্টগ্রাম বিভাগে বদলী করা হয়।

প্রশাসনের নিয়মিত বদলী প্রক্রিয়ার অংশ হিসাবেই তাকে চট্টগ্রাম বিভাগে বদলী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved