1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা)

সোমভাগ ইউ.পি. বাজার বণিক সমিতি এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৭ Time View

তোফায়েল আহমেদ ধামরাই প্রতিনিধি (ঢাকা)

৪ জানুয়ারি, (শনিবার) ঢাকা জেলা ধামরাই উপজেলা সোমভাগ ইউনিয়ন পরিষদ বাজার বণিক সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ্ব জনাব মোঃ আফসার উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে মাহফিলে কথা না বলতে পারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন। তিনি বলেন সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। আমরা সবসময় আপনাদের পাশেই আছি। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাকে ধরিয়ে দিবেন। এ সময় তিনি সকলে নিকট দোয়া চান। মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন এর পরিচালক ও বাইপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া সাভার এর চারাবাগ মাদ্রাসার পরিচালক, হযরত মুফতি ফুরকান আহমদ ও সোম ভাগ ইউনিয়ন পরিষদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতি আব্দুল মালেক ধর্মপুরী। মাহফিলের বক্তারা মুসলিম উম্মাহর ভাতৃত্ব, জীবন বিধান, রাষ্ট্রীয় দিকনির্দেশনা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং দুনিয়া ও আখেরাতের নাজাতের পথ নিদর্শন সম্পর্কে আলোচনা করেন।মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জনাব মোঃ সামসুল ইসলাম, জনাব মোঃ রাকিবুর রহমান খান, জনাব মোঃ ফরহাদ হোসেন, জনাব মোঃ আবুল হোসেন, জনাব মোঃ ফারুক হোসেন, জনাব মোঃ সোহিলুর রহমান, জনাব মোঃ আব্দুর রহমান সহ এলাকার ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved