1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি!

বাউফলে বিএনপি অফিসে আগুন, জড়িতদের দ্রুত শনাক্তের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৭৭৩ Time View

এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির শাখা অফিসে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয়েছে। এতে অফিসে থাকা কাগজপত্র সহ আসবাবপত্র পুড়ে ধ্বংস হয়ে গেছে। রাতেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৪ঠা জানুয়ারী) দিবাগত গভীর রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্রপাড়া বাজারের পশ্চিম পাশে হাওলাদার বাড়ির সামনে অবস্থিত বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও নেতাকর্মী সূত্রে জানা যায়, ২০ দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনসেড ঘরে বিএনপি অফিস করা হয়। অফিসটি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এমএল কবির খান। পরে অফিসটি জমজমাট হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন অফিসে। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এ অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা কাগজপত্র ও আসবাপত্রসহ অফিসটি পুড়ে গেছে। এসময় আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এব্যাপারে মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এমএল কবির খান বলেন, কে বা কাহারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা আমরা জানি না। সব দলের লোকজনই ওই অফিসে বসত। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।

এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved