1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
পোরশায় ৬৪০ গ্রাম হেরোইনসহ যুবক আটক গর্ভবতী নারীকে মারধর ও গর্ভের সন্তানের মৃত্যু, প্রধান অভিযুক্ত এসআরবি-৮’র হাতে আটক ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ রংপুরে বিয়ের পর ছয় মাস সংসার করে ধর্ষণ মামলা ​! নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেপ্ত পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমতলীতে ৪৯ পিস ই/য়া/বা/সহ দুইজন গ্রে/প্তা/র পাইকগাছায় ১৯ পূজামণ্ডপে বিএনপি নেতা আনোয়ারুলের অনুদান বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে নৌ পুলিশের হাতে আটক- ৫, অত:পর মামলা চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির আন্দোলনে উত্তাল মালিবাগ!

নীলফামারীতে সোনালী ব্যাংকের উপ-শাখায় আগুন; নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৮৮ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেড এলাকায় সোনালী ব্যাংক পিএলসি উপ-শাখায় গতরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মূল গেটের তালা ভেঙে নৈশপ্রহরী মাসুদ রানাকে বেঁধে মারধর করে ভোল্ট খোলার চেষ্টা করে ডাকাতদল। পরে ভোল্ট খুলতে ব্যর্থ হলে ব্যাংকের থাকা নথিপত্রে আগুন ধরিয়ে দেয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাতেই আগুন নেভানো হয় এবং নৈশপ্রহরী মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুদ রানা জানান, অসুস্থ থাকায় তিনি তার কক্ষে শুয়ে ছিলেন। হঠাৎ একদল লোক এসে তাকে বেঁধে মারতে শুরু করে এবং ভোল্ট খুলতে নির্দেশ দেয়। তিনি জানান, তার কাছে চাবি না থাকায় ডাকাত দল ভোল্ট খুলতে ব্যর্থ হলে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায়। এ সময়, সেখানে থাকা বেশ কিছু নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত হয় বলে জানেন তিনি।

উপ-শাখাটির সিনিয়র অফিসার জানান,
খবর পেয়ে তাৎক্ষণাৎ ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তা নেয়া হয়। এ বিষয়ে কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের উর্ব্ধতন কর্তৃপক্ষ ও প্রশাসনের নির্দেশে ক্ষতিগ্রস্থ শাখাটি সিলগালা করে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved