1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে- ফুটবল টুর্নামেন্টে এফ মাহমুদ রিয়াদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৬৩ Time View

এম জাফরান হারুন::

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। তাই আমাদের মাসব্যাপী এই খেলাধূলার আয়োজন- বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এফ মাহমুদ রিয়াদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট যুবসমাজ ও সকল ব্যবসায়ীদের উদ্যোগে মাসব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

তিনি আরও বলেন, যুবসমাজকে খেলাধুলায় নিয়োজিত রাখি এবং মাদককে না বলি। মাঠে এসে ক্রিকেট – ফুটবল খেলি শরীর সুস্থ রাখি’।

পরে এস্কাটন সবুজ সংঘ দলের সাথে পটুয়াখালী সদর উপজেলা এফসি দলের ৫০ মিনিটের খেলার মধ্যদিয়ে নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। পরে ট্রাইবেকারে জয় লাভ করেন পটুয়াখালী সদর উপজেলা এফসি।

উদ্বোধনী অনুষ্ঠান ও খেলায় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রুস্তম আলী হাওলাদার, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজহার উদ্দীন খান প্রমূখ।

টুর্নামেন্টে ২০টি দল অংশ গ্রহণ করেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ টুর্নামেন্টের সার্বিক তত্তাবধানে অংশগ্রহণ করেন আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের রাজু খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved