1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু বিসিকের অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর বুদ্ধিভিত্তিক অনাচার বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক বরগুনায় কৃষকের ১৪ লাখ টাকার পানের বর ধ্বংসের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত কূটনৈতিক চাপে “ডোনাল্ড ট্রাম্প” কে দেয়া হচ্ছে না কুরবানী, রাখা হবে মিরপুর চিড়িয়াখানায় ! ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুচক্রী মহল উপজেলা ছাত্রদলের আহবায়কে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে- সংবাদ সম্মেলনে জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৫২ Time View

এম জাফরান হারুন::

কুচক্রী মহল উপজেলা ছাত্রদলের আহবায়কে নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমার একটা হাত ও পা এখনও অকেজো, কোন কাজ করছেনা। পুলিশ প্রসানের উদাসীনতার কারনে আসামিরা এখনও দিনের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে আমাকে হত্যার জন্য। আমি আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিয়েছেন বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি শাহরাজ হোসেন জয়।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল সরকারি হাসপাতাল সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী শাহরাজ হোসেন জয়।

তিনি বলেন, কালাইয়া ইউপির গ্রাম পুলিশ আবুল কালাম চৌকিদারের কাছ থেকে সারে সাত একর জমি ক্রয় করি। সেই জমি চাষিদের নিয়ে হাল চাল করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন ও দাসপাড়া ইউপির সভাপতি আলী আজম তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আমি মরে গেছি ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পুনরায় সেখানে হামলা করে। 

শাহরাজ হোসেন জয় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের ফোন করেন এবং তাকে রক্ষা করার চেষ্টা করেন।

আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবেল মুন্সি টিপু, দাসপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, নওমালা ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিব হোসেন, ধুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মহিবুল সিকদার, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রনি খান, বগা ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফজলে রাব্বি-সহ সকল ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদকরাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved